ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে মসিকের প্যানেল মেয়র দুলালসহ গ্রেপ্তার -৫
এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মো. মাহবুবুর রহমান দুলাল (৫০) (সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ ও সাবেক প্যানেল মেয়র-২), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- ৫১, গোহাইলকান্দি সানকিপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই আয়েছ মিঞা, এএসআই মাহমুদুল হাসান জামান এবং এএসআই রাসেল ইয়ার খান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান আদালতের ৪টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন। আদালতের পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. রাফাইত আহসান, পিতা-মৃত এ.বি.এম রফিকুল ইসলাম, সাং- ২২ নং চর পাড়া নয়া পাড়া) , থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ মো. আহাম্মদ আলী (৫২), পিতা-মৃত- আব্বাস আলী, গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (গোহাইলকান্দি রেললাইন), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ মো. রফিকুল ইসলাম, পিতা- মো. আব্দুল আজিজ, সাং- হোমেদ আলী রোড , থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৪/ লাল মিয়া ওরফে লালন, পিতা- মোঃ লোকমান বেপারী, গ্রাম- ঘাগড়া (বাড়েরারপাড়), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক অপারেশন এসএম নুর মোহাম্মদ জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
