ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযানে চালিয়ে এক (১) কেজি গাজাসহ মাদক কারবারি মো. জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মোঃ আবুল হোসেন জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে মাদকসহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এসআই মো. তোয়াবুল ইসলাম খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত সোমবার (১০-মার্চ) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ চরঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চর রঘুরামপুর গ্রামের মৃত: আব্দুল আলীর ছেলে মাদক কারবারি মো. জুয়েল মিয়া (৪৬)কে এক(১)কেজি গাজাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী মো. জুয়েল মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে ।
উদ্ধারকৃত এক (১) কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ্দ করা হয়েছে।
