ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা মাদক বিরুধী অব্যাহত অভিযানে গত মঙ্গলবার কোতোয়ালী মডেল থানাধীন চর সিরতা এলাকা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মো. আবুল হোসেন নির্দেশে এসআই রাজীব তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন চর সিরতা কড়ইতলী সাকিনস্থ শেখ চাঁন এর বসত ঘর থেকে গত মঙ্গলবার (১১-মার্চ) বিকেল ৫ ঘটিকায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন এবং ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী ১/ মোজাহার ওরফে আজাহার, ২/ আমিরুল ওরফে জামিরুল, উভয় পিতা-শেখ চাঁন, ৩/ রিতা, স্বামী-মোজাহার, ৪/ তানজিলা, স্বামী- আমিরুল ওরফে জামিরুল, ৫/ শেখ চাঁন, পিতা- রজব আলী, ৬/ সুজাত, পিতা-মকবুল ওরফে মুকুল, সর্ব সাং- চর সিরতা, থানা- কোতোয়ালী মডেল , জেলা- ময়মনসিংহকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসত বাড়ীতে অবৈধ ভাবে গাঁজা মওজুদ এবং বিক্রয় করে আসছে। পলাতক আসামীরা মাদক কারবারির সাথে জড়িত।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ডিবি অফিসার ইন-চার্জ মো. আবুল হোসেন জানান, উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে এবং এর সঙ্গে জড়িত থাকা অপরাধে ৬ জন মাদক কারবারিকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
