অপারেশন ডেভিল হান্টে ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণীকে আজ বৃহস্পতিবার (১৩-মার্চ) ময়মনসিংহ নগরী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুত্র জানাযায়, বেশ কিছু দিন যাবৎ আত্মগোপনে থাকা ভালুকার ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান জেসমিন নাহার রানী অবশেষে ময়মনসিংহ থেকে গ্রেতার হয়েছে।
সুত্রটি আরও জানান, চেয়ারম্যান জেসমিন নাহার রানী আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে সংগঠিত করতে এবং নাশকতা সৃষ্টির মাধ্যমে দেশে ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চেয়ারম্যান রানী গ্রেপ্তার হওয়া ভালুকায় সাধারন মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।
