কোতোয়ালী মডেল থানা পুলিশ ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অব্যাহত অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় পৃথক অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে জানাযায়, অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান এর নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত অভিযান ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে এসআই মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা মামলার আসামী মো. পটল মিয়া ওরফে মঞ্জু, পিতা- বিল্লাল হোসেন, সাং- নাটক ঘরলেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. ছলিমুল্লাহ রসুল (মহানগর যুবলীগের সদস্য), পিতা- এমদাদুল হক মন্ডল, সাং- চরকালিবাড়ী (পাওয়ার হাউজ সংলগ্ন), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মো. খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. মামুন হাসান বাবু (পরানগঞ্জ ইউপি, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি), পিতা- নিজাম উদ্দিন, সাং- চর বওলা, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী শামসুল আলম রাসেল (৪০), পিতা- নুরুল ইসলাম, সাং- মহারাজা রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই মো. রাকিবুল আলম, এএসআই আলী হোসেন এবং এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেন।
আদালতের পরোয়ানাভূক্ত আসামী’রা হলেন, ১/ মোছা. আসমা খাতুন, স্বামী- শফিকুল ইসলাম, সাং- নামা কাতলাসেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ তানজিলা, পিতা-মৃত: রেজাউল করিম খান, সাং- নামা কাতলাসেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ জাহানারা বেগম, স্বামী-মৃত: রেজাউল করিম খান, সাং- নামা কাতলাসেন, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৪/ মো. শওকত হাসান (প্রোঃ মেসার্স দৌলত ফুটওয়ার), পিতা- মো. আব্দুল মোতালেব, সাং- চর ঈশ্বরদিয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
