ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুকুর খনন করার সময় ৬০(ষাট) রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫-মার্চ) দুপুরেে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ীর খননকৃত পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার অফিসার ইন-চার্জ মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ধোবাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর খননে ড্রেজার মাধ্যমে মাটি উত্তোলন করার সময় ৬০ (ষাট) রাউন্ড গুলি দেখতে শ্রমিকরা। পরে তারা স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয় । খবর পেয়ে ধোবউড়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে গুলিগুলো উদ্ধার করে।
ধোবাউড়া থানার অফিসার ইন-চার্জ মো. আল মামুন সরকার আরও বলেন, গুলিগুলো পুরাতন কতদিন আগে পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।পরীক্ষা নিরীক্ষা শেষে বলা যাবে এগুলো ব্যবহারের উপযুক্ত কিনা। তবে স্থানীয়রা জানিয়েছেন এর আগেও এই এলাকা গুলি উদ্ধার হয়েছে। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ে ব্যবহার করা গুলি।
