শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে মিনি পিক-আপভ্যানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ সহ মো. আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার(১৬-মার্চ) সকাল ৬ ঘটিকায় নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, গোপনে সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখা’র এসআই মো. মোরশেদ আলম, এএসআই মো.শাহজাহান, কনস্টেবল মো. মেহেদী হাছান ও মমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার হযরত মেম্বারের বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে পিক-আপ ভ্যানে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদসহ মাদক কারবারি মো. আনিছকে আটক করেন। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১লাখ ৮০ হাজার টাকা।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখা’র অফিসার ইন-চার্জ সালেমুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আনিছ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
