ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে ভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালী পুলিশ জানায়, দীর্ঘ ঈদের ছুটির কারনে অনেকে নগরীর কোলাহল ছেড়ে গ্রামের বেড়াতে গিয়েছেন, তাই এই সুযোগে যেন কোন প্রকার অপরাধ সংঘটিত না হয়, সে জন্য কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছেন।
পৃথক অভিযানে ১নং ফাড়ির ইন-চার্জ পুলিশ পরিদর্শক কমর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. শরীয়ত আলী (গাওকান্দিয়া ইউপি কৃষকলীগের সভাপতি), পিতা-মৃত: শহর আলী, সাং-শ্রীপুর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা, এ/পি- ২/চ গিরিশ চক্রবর্তী রোড নতুন বাজার, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে নগরীর নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী হাসান আল আরাফ, পিতা-মো. হাসান ইমাম, সাং- মধ্য লঙ্গাইর, থানা- পাগলা, এ/পি- সানকিপাড়া শেষ মোড়, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে নগরীর সানকিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী সাজন মিয়া (২২), পিতা-মৃত: হালিম, সাং- বাঘমারা (নাজমা ক্লিনিকের পাশে), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে নগরীর বাঘমারা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির চেষ্টা মামলার আসামী মো. ইসমাইল হোসেন, পিতা-মো. নূর হোসেন, সাং- চক ঢাকেরকান্দা, থানা- ফুলপুর জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এসআই সোহেল রানা, এএসআই সাজেদুল ইসলাম ও এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ৩টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেপ্তার করেন। আদালতের পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন, ১/ হাবিজা খাতুন, স্বামী- আঃ মোতালেব, সাং- আলালপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ দ্বীপ্ত, পিতা- আ: মজিদ, গ্রাম- আকুয়া ডন মোড় (হিন্দুপট্টি), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ সঞ্জয় দাস, পিতা- সূর্য মোহন দাস, সাং- ৫নং কালিবাড়ী রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এস.এম. নুর মোহাম্মদ জানান, সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
