“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮-এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল। এসময় সঙ্গে ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো.ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নূর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।
কৃষি বিভাগ সুত্রে জানাযায়, ২০২৪/২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩৬৫ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি আউশ ধান বীজ,দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
