ময়মনসিংহে র্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৮-মে) সন্ধ্যায় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের রঘুরামপুর দক্ষিণ টানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-১৪।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় র্যাব-১৪, ময়মনসিংহ রঘুরামপুর দক্ষিন টানপাড়া এভারেস্ট রাগ প্রোডাকশন লিঃ এর মেইন গেইটের পূর্বপার্শ্বে ময়মনসিংহ টু নেত্রকোনাগামী রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে তিন মাদক কারবারি আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, ফুলবাড়িয়ার শিবগঞ্জ গারাজানের আবু বক্কর সিদ্দিক, নাওগাওয়ের মো. নুরুল ইসলাম ও রাঙ্গামাটিার মো. মোস্তাফিজুর রহমান। র্যাবের উদ্ধারকৃত গাজার মুল্য প্রায় সোয়া তিন লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত থানায় হস্তান্তর করে র্যাব।
