শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে আজ মঙ্গলবার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের উপর অভিযান সফলতা বয়ে এসেছে বলে সদস্যরা জানান । যার ফলে সকল প্রকার বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে । এখন মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্যে অভিযান জোরদার করার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী সকল সমস্যা সমাধানে এ সভা চলে । সভায় বক্তব্য রাখেন থানার ওসি আল আমিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক এসকে সাত্তার, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান, অধ্যক্ষ সারোয়ার আলম, মহিলঅ বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, বিজিবি কমান্ডার প্রমুখ ।
আইন-শৃঙ্খলা সভায়, মাদক, চাদাঁবাজ, যানজট, বিদ্যুৎ নিরসন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার প্রতিরোধে সিদ্বান্ত গ্রহণ করা হয় । সভার সভাপতি আশরাফুল আলম রাসেল উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান ।
