লেখা পড়া শেষ করে দেশের উন্নয়ন ও মানব সেবা করে বাবা মায়ের মুখ উজ্জল করবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত দেশ পরিচালক । ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ২০২৪-২০২৫ এর চতুর্থ ব্যাচের ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ রোকসানা আক্তার এ কথাগুলো বলেন।
বুধবার (৩০-জুলাই) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অনুষদের অধীনে পরিচালিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস।
কলেজের হল রুমে ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন কোর্স কোঅর্ডিনেটর সহকারি অধ্যাপক ডাঃ এম এস জাহিদ।
অন্যান্যদের মাঝে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর সহকারে অধ্যাপক ফিদা আল শামস, ডাঃ সুপ্রান্ত সূত্রধর, সহকারী অধ্যাপক সাদায়েতার রহমান, মৈত্রী চক্রবর্তী, সহকারি পরিচালক ইমরান আহমেদ, শতাব্দী দাস, সাদিয়া তাসনিম দিয়া, ডা. জাবিন চৌধুরী, আশিক আহমেদ হৃদয়, সামিয়া ফেরদৌস, হেড অব ফাইনান্স দিদার হোসেন,ডা. মুরসিদুল হাসান,সহকারি অধ্যাপক নাদেরুজ্জামান লিংকন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে বরন করেন কলেজ কর্তৃপক্ষ।
