ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মাওলানা আবরারুল হককে র্যাব-১৪ আটক করেছে।
শুক্রবার (১-আগষ্ট) ভোর রাতে নরসিংদির রায়পুরা থেকে তাকে আটক করে র্যাব-১৪ ময়মনসিংহ ।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গত ইং- ২১ এপ্রিল সোমবার সকালে গ্রেফতারকৃত মাওলানা আবরারুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদ্রাসা পড়ুয়া এক নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে অপহরন করে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় একটি অজ্ঞাতনামা বাসায় নিয়ে যায়। সেখানে অবস্থানকালে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ঐ কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৩ এপ্রিল সকালে ঐ কিশোরীকে কৌশলে তার পিতার ঈশ্বরগঞ্জের বাড়ির পাশে কৌশলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অপহরণ করতঃ ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪, তারিখ ২ মে। ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। মামলার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করেন এবং অভিযুক্ত আসামীকে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক দল র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের সহযোগিতায় ১ আগষ্ট মধ্যরাতে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার অপহরণ করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মাওলানা আবরারুল হককে আটক করা হয়। আটককৃত ধর্ষককে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করেছে ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪।
