শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপির অফিসে গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচি ৫ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈারাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নের জন্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহাজাহান আকন্দর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ।
এ সময় তিনি বলেন, বিএনপি একটি জনসমুদ্র দল ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা না পালালে আমাদের সবার হত্যার আসামি হয়ে ফাঁসিতে ঝুলতে হতো । আজ মুক্ত হয়ে কথা বলতেছি । সম্প্রতি ঝিনাইগাতী উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেয়া হয়েছে অচিরেই কমিটি দেয়া হবে । যাহারা এই কমিটিকে সামনে রেখে দলে যাদের কোন ত্যাগ তিতিক্ষা নেই বিগত সময়ে ফ্যসিস্ট সরকারের সাথে আঁতাত করে চলাচল সহ লোভ লালসাকে পূঁজি করে দলের ক্ষতি করেছেন আজ তাদের বি আর এস, আর ও আর, সি এস দেখা হচ্ছে। আগামীতে ত্যাগী নেতারাই মূল্যায়ন হবে বলে এসব কথা মন্তব্য করেন । তিনি আরও বলেন মরহুম ডা: সেরাজুল হক এমপি আমার বাবার মৃত্যুর পর রাজনীতির মাঠে চ্যালেজ্ঞ করে এই দলে ৩২ বছর বছর শ্রম দিয়ে অনেক নির্যাতন, চক্রান্ত সহ্য করেছি জানিয়ে দলে গ্রæপিং করে কোন লাভ হবে না জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান । পরে বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান ৫ই আগস্ট পালনের জন্যে উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঝিনাইগাতী সদরে বৃহৎ জন সমাবেশ করার অনুরোধ করেন নেতাকর্মীদেরকে ।
