শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার ৫ই আগস্ট পালনে দুপুরের পর বিএনপির সমর্থকদের আগমনে লোকে লোকারণ্য ছিল ঝিনাইগাতীর রাজপথ । ৫ই আগস্ট এক বছর পূর্তি উপলক্ষে স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি স্থানীয় সংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল কর্মসূচি বাস্তবায়নের ডাক দেন। উপজেলার ৭টি ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সদরে বিভিন্ন স্পটে সমবেত হয়ে একত্রে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন ।
মিছিল শেষে ধান হাঁটি মোড়ে বিএনপি নেতা শাহাজাহান আকন্দর সভাপতিত্বে আব্দুল মান্নানের সঞ্চালনায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্ষিয়ান বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল। বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, কামারুজ্জাম ও ঝিনাইগাতীর বিএনপি নেতা লুৎফর রহমান প্রমুখ।
এ সময় মাহমুদুল হক রুবেল ফ্যাসিবাদ শেখ হাসিনার নির্মম শাসন আমল বিগত ১৭ বছরের চিত্র তুলে ধরে ৫ই আগস্ট শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপির প্রায় ২০ হাজার সমর্থকদের আগমনে প্রমান করে ঝিনাইগাতী বিএনপির ঘাটি ছিল আছে বলে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে সকলকে একত্র হয়ে কাজ করার আহব্বান রাখেন ।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল কর্মসূচি বাস্তবায়ন করেন । উপজেলা জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখা ও ব্রিজপাড়ে ইসলামী আন্দোলন ৫ই আগস্ট গণ অভ্যুঙ্খান দিবস পৃথক পৃথক ভাবে পালন করার খবর পাওয়া গেছে ।
