শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের বীরমুক্তিযোদ্বা কেরামত আলী খাঁ (৮৫) গত মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ।
বুধবার (৬-আগষ্ট) রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা ও ফুলেল শ্রদ্ধা জানিয়ে পুলিশের একটি চৌকসের দল সন্মান জানান । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, ওসি আল আমিন বীরমুক্তিযোদ্ধার মরদেহকে সন্মান প্রদর্শন করেন । পরে জানাজা নামাজ শেষে গিলাগাছার কবরস্থানে তাকে দাফন করা হয় ।
বীরমুক্তিযোদ্ধা কেরামত আলীর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম সুরুজ্জামান আকন্দ ও অন্যান্য মুক্তিযোদ্ধা সহ পরিবারগণ শোকাহত।
কেরামত আলী খাঁ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন । তার জীবদ্দশায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও সমাজে অনেক উন্নয়ন মূলক কাজ করে গেছেন বলে জানা গেছে ।
