শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে । মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয় । পরে উপজেলার হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলার ৩ সফল মৎস্য খামারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী।
অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, শিক্ষক মো. রোস্তম আলী, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মৎস্য চাষী মো. আব্দুল আওয়াল প্রমুখ।
পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল ও অতিথিবৃন্দরা। এ সময় সভাপতি মৎস্য চাষিদের উদ্দেশ্যে বলেন মাছ চাষ করে নিজে স্বাবলম্বী ও মাছের চাহিদা মেটানো সম্ভব । আমাদের দেশে দিন দিন দেশি মাছের চাহিদা কমে যাচ্ছে । এ থেকে খাল, বিল, নদী, নালায় দেশি মাছের পোনা অবমুক্ত করতে হবে জানিয়ে মৎস্য অধিদপ্তরের নিয়োজিতদের মাঠ পর্যায়ে কাজ করার পরামর্শ প্রদান করেন ।
