শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার পর নিজ দলের মধ্যে গ্রুপিং লবিং করে যে পথে হাঁটছে সেই পথেই বিএনপি হাঁটছে। আওয়ামীলীগ ২০১৪ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র নিজ দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে মামলা মোকাদম্মায় জড়িয়ে গ্রুপিংয়ের চরম রুপ ধারণ করে দলের কর্মীদের রাজাকার, আলবদার, বিএনপি বলে ক্ষতি সাধিত করে একে অপরকে। ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে ঝিনাইগাতীর বিএনপির নেতাকর্মীরা একই সূত্রে রাজনীতি করে মাঠে থাকলেও দিন যত ঘনিয়ে আসছে ততই বিএনপির মধ্যে গ্রুপিং লক্ষ্য করা যাচ্ছে । পৃথক পৃথক ভাবে দলীয় কর্মসূচি পালন করতে রাজপথে দুইটি গ্রুপকেই দেখা যায়।
১৭ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করে যাহারা পালিয়ে থেকেছে তারাও এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে । একজন আরেক জনকে নেতৃত্বের কারণে ঘায়েল করার জন্যে নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে । দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাথী চৌধুরী, কাশেম টিভি, জনতার কন্ঠস্বর সহ নানা ভূয়া আইডি খুলে প্রভাবশালী বিএনপি নেতাদের নিয়ে বিভ্রান্তিকর পোষ্ট ও মিথ্যা নারী কেলাংকারি ঘটনাও লেখে নেতাদের হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে। এক গ্রুপ অন্য গ্রুপকে আওয়ামীলীগ, চাঁদাবাজ বলে নানা রকমের দোষারুপ করা হচ্ছে। ঝিনাইগাতীর বিএনপি সম্প্রতি জেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করলে নিজেদের মধ্যে আরও উত্তপ্ত হাওয়া বইতে শুরু করে । নতুন কমিটি গঠনকে সামনে রেখে স্ব-স্ব নেতাদের সমর্থকদের মধ্যে নেতৃত্ব নিয়ে তীব্র প্রতিক্রয়া সৃষ্টি ও সমালোচনার ঝড় উঠেছে । এদের রোষানলে রাষ্ট্রের চর্থ স্তম্ব গণমাধ্যমে জড়িত প্রগতিশীল সাংবাদিকরাও তাদের কথামতো নিউজ না লেখলে চলে হুমকি ধামকি ও সাংবাদিকের স্বাধীনতাকে হরণ করা সহ চলে নানা ষড়যন্ত্র । কমিটিকে সামনে রেখে রাজনীতি পরিবেশ অশান্তির বাতাশ বইলেও কমিটি অনুমোদন হয়ে গেলে পরিস্থিতি শান্ত ও অশান্ত হতে পারে বলে অনেক বিএনপির সমর্থকরা জানিয়েছেন । নাম না বলার সর্থে কয়েকজন ত্যাগী নেতারা জানান, বিএনপির খারাপ সময়ে যাহারা মাঠে ও রাজপথে ছিল তারা এখন নির্যাতিত হচ্ছে । ৫ই আগস্টের পর নাম সর্বস্ব হাইব্রিড বিএনপির আগমনে দলে অনেকের জায়গা হচ্ছে না বলে অনেক্ইে জানান । শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, স্থানীয় এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সসদ্য মাহমুদুল হক রুবেলের সাথে দলীয় কিছু সমর্থকদের মধ্যে টানাপোড়ন সৃষ্টি হয়েছে।
অপর দিকে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বহিস্কার প্রত্যাহারের জন্যে বিভিন্ন কর্মসূচি ইতি মধ্যে পালন করেছেন । এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা চুলছেড়া বিশ্লেষন ঝিনাইগাতী বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে । ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও ছাত্র নেতা এবং বিএনপির সমর্থকরা বলছে মুখে ধানের শীষ,খালেদা জিয়া, তারেক জিয়া বলে মিছিল মিটিং হলেও কর্মীদের মধ্যে ব্যক্তির পক্ষ নিয়ে হিংসাত্মক মনোভাব বেড়েই চলছে । এ ব্যাপারে মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপি একটি বড় দল এগুলো কিছুটা থাকবে তাতে দলে কোন প্রভাব পড়বে না । আমরা চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল সমস্যা সমাধান করে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবে । কারণ আমাদের রাজনীতি কারো ব্যাক্তি স্বার্থ না দেখে দলের ও দেশের জন্যে দেখতে হবে বলে জানান ।
সাধারণ কর্মীরা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে দলের প্রয়োজনে নেতৃত্বকে স্বাগত জানিয়ে নতুন ভাবে বাংলাদেশ গড়ার জন্যে আমাদের কাজ করতে হবে । স্বেরাচারী সরকারের দেখানো পথ থেকে সকলকে বাহির হতে হবে নচেৎ তাদেরকে চিহ্নিত করতে হবে । ঐক্যবদ্ধ হয়ে জনতার সামনে বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্যে সকল নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহবান রাখেন।
