ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এক অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা সহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দই সদস্যকে গ্রেপ্তার করেছে। নগরীর শম্ভুগঞ্জ কলেজ রোড এলাকা থেকে বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি ভৈরবের মোঃ মেরাজ মিয়া ও কটিয়াদির মোঃ আসাদ মিয়াকে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ও গাঁজাবহনকৃত একটি সিএনজিসহ জব্দ করে।
এ ব্যাপারে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
