বাংলাদেশের উন্নয়নের স্থপতি পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনের প্রথম শহীদ মোঃ রবিউল ইসলাম রবির আজ ৩৩ তম শাহাদত বার্ষিকী। ১৯৯২ সালের এই দিনে জাতীয় ছাত্র সমাজ মাগুরা কলেজ শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি নিজ কলেজের সামনে সন্ত্রাসীদের হামলায় শহীদ হন। জাতীয় পার্টি তার এই মহান আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে।
রবিউল ইসলাম রবির শাহাদত বার্ষিকী উপলক্ষে তার প্রিয় ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ আজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত থেকে শহীদ রবিউল ইসলাম রবি’র মহান আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দোয়া ও মিলাদে অংশগ্রহণ করে রবি’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ।
জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর শিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, হেলাল উদ্দিন হেলাল, এম এ সোবাহান, হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, সম্পাদক মন্ডলীর সদস্য মোড়ল জিয়াউর রহমান, মোহাম্মদ ইউসুফ,কেন্দ্রীয় সদস্য সোলায়মান সামি।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মেহেরুন্নেসা খান হেনা পন্নী, এ কে এম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব জুবের আলম খান রবিন, দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, সম্পাদক মন্ডলী সদস্য ইব্রাহিম খান জুয়েল, শেখ মোঃ আবু ওয়াহাব, সমরেশ মন্ডল মানিক, শেখ মোঃ শান্ত, ইঞ্জিনিয়ার জুবায়ের, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, জাতীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক দ্বীন ইসলাম, আল- আমিন, রেজাউল করিম ও হাওলাদার জাহিদ, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম আরিফ,আব্দুল্লাহ আল সামান, মো:রফিকুল ইসলাম, ডাক্তার তানভির আজিজ, মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ আবুল হাসান সম্রাট, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাকিরুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক তুষার আহমেদ প্রমূখ।
