“হতদরিদ্র, এতিম, অসহায়, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম রতন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল ) দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেয়া ভিজিএফের ১০ কেজি চাল ২৫৩৫ জন হতদরিদ্র ও দুঃস্থ কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় ট্যাগ অফিসার নজরুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ ইউপি সকল সদস্য, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে কিকাল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় ইউপি সদস্য, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভিজিএফ কার্ডধারী অসহায়-হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তালিকা পাওয়ার পর ইউপি চেয়ারম্যান হিসাবে আমাকে পত্র প্রদানের মাধ্যমে চাল বিতরণের নির্দেশ প্রদান করেন।
