সামাজিক বিভিন্ন অপরাধ নির্মূলে কোতোয়ালী পুলিশের উঠান বৈঠকের সেবা নিচ্ছে জনগণ, নিরাপদ সমাজ গড়তে’ নাগরিক সচেতনতায় উঠান বৈঠক, বিট পুলিশিং, পথসভা করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
মঙ্গলবার (২৯ আগস্ট ) কোতোয়ালী মডেল থানা এলাকার চর নিলক্ষিয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে স্থানীয় সচেতন নাগরিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ইভটিজিং, জুয়া, সন্ত্রাস ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণ বিরোধী বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূল কার্যক্রম ফলপ্রসূ করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, বর্তমান সরকারের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ অঙ্গীকার সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে আমরা কাজ করছি।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডকে এক একটি বিট নির্ধারণ করেছি। নির্ধারিত বিট অফিসাররা তার এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গকারী, দুষ্কৃতকারীদের তথ্য সংগ্রহ করলে সহজে প্রতিরোধ করা যাবে সামাজিক বিভিন্ন অপরাধ। দায়িত্বশীল নিয়োজিত অফিসার তার এলাকার জনতার সাথে মিলেমিশে কাজ করলে অপরাধ প্রবণতার মাত্রা কমে যাবে।
ওসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে উন্নতি করছে ভিশন হাতে নিয়েছে। যেখানে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণের সেবার মান বৃদ্ধি করতে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) স্যারের দিক নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের নেতৃত্ব আমরা উঠান বৈঠক, বিট পুলিশিং পথসভা কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি । টেকসই নিরাপত্তা নিশ্চিতে এ কার্যক্রম বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ডঃ মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
