ময়মনসিংহ জেলা পরিষদের ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম পরিচালনা করছে।
২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদপত্র তোলে দেওয়া হয়।
সনদপত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফরিদ আহমদ, ময়মনসিংহ জেলা পরিষদের পরধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, ময়মনসিংহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আব্দুল্লাহ আল মামুন(আরিফ), প্যানেল চেয়ারম্যান-২ আবু বক্কর সিদ্দিক, প্যানেল চেয়ারম্যান-৩ আরজুনা কবীর ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া তার বক্তব্যে বলেন, প্রশিক্ষিত যুবকরাই পারে দেশের বেকারত্ব দূর করতে ।
