ময়মনসিংহ সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতায় কাচারী ঘাটে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু, চেম্বার অফ কমার্সের সহ সভাপতি সংকর শাহা, কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) অফিসার ইনচার্জ ফারুক হোসেন, মেলা আয়োজক কমিটির বাবু, শম্ভু সরকার, বাবু বিকাশ, কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় মোট ৪০টি স্টল এবং বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা গ্রহন করেছে মেলা উদ্যোক্তা। উক্ত তাঁত বস্ত্র মেলা মাসব্যাপী চলবে।
