ময়মনসিংহ রেঞ্জের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনকল্যাণ মুখী পুলিশি সেবা নিশ্চিত করতে রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম পরামর্শমুলক নির্দেশনায় রেঞ্জের সকল পুলিশ সুপার পেশাদারিত্ব অব্যাহত রেখেছেন।
ময়মনসিংহ রেঞ্জে আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং কল্যাণমুখী অবস্থা বিরাজমান রয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের মাসিক সামগ্রিক মার্চ /২০২৪ মাসের কর্ম মুল্যায়নে ময়মনসিংহ জেলা পুলিশে ভুমিকা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার বিচক্ষণতা কাজে লাগিয়ে এ রেঞ্জের শ্রেষ্ঠতম স্থান বজায় রেখেছেন ।
এ রেঞ্জে মাসিক ও ১ম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভা ২৩ এপ্রিল মঙ্গলবার-২০২৪ অনুষ্টিত হয় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে।
সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম। ময়মনসিংহ রেঞ্জে মার্চ/২০২৪ মাসে মাসিক কর্ম মুল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
রেঞ্জের সম্মাননা প্রাপ্ত অফিসাররা হলেন, শ্রেষ্ঠ পুলিশ সুপার সম্মাননা পেয়েছেন, মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ। শ্রেষ্ঠ সার্কেল অফিসার সম্মাননা পেয়েছেন, জনাব আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ। শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ সম্মাননা পেয়েছেন, মোহাম্মদ শাহ কামাল আকন্দ, অফিসার ইন-চার্জ(নি:), ভালুকা মডেল থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সম্মাননা পেয়েছেন, মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক(নিঃ), কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেয়েছেন, মোঃ নুর আলম, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ এএসআই সম্মাননা পেয়েছেন, সুকান্ত দেবনাথ, এএসআই (নি:): কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ।
এসময় ফেব্রুয়ারি/২০২৪ মাসে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন, মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ময়মনসিংহ। সম্মাননা পেয়েছেন, মো: সফিকুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, ময়মনসিংহ।
বিশেষ পুরস্কার প্রদান করা হয়, মোঃ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (নি:),অফিসার ইন-চার্জ, ফুলপুর থানা ।
