ঢাকাস্থ এলিফ্যান্ট রোড মহল্লা কমিটি (আর এম বি সি কল্যাণ সমিতি) উদ্যোগে ঈদ পরবর্তী জরুরী পরামর্শ সভা গতকাল ২৩/০৪/২০২৪ ইং মঙ্গলবার বাদ এশা “ময়মনসিংহ অডিটোরিয়াম” ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় অনুষ্টিত হয়।
ঈদ পরবর্তী জরুরী পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ইন্জিঃ মনিরুজ্জামান তকদীর ।
সভায় মহল্লার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান ফটক এবং এলাকার বেশ কিছু গুরুত্বপুর্ন সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
