ময়মনসিংহ ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে তীব্র তাপদাহে সাধারন মানুষকে সচেতন করা লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তীব্র তাপদাহে রিক্সা চালক-অটোচালক, বাস ও ট্রাক চালক সহ পথচারীরা যখন অস্থিরতায় ভূগছে ঠিক তখনই ( বুধবার দুপুরে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশেপাশ এলাকায় ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ এবং তাপদাহ থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে ।
ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম ভূঞার বিপিএম/পিপিএম এর নির্দেশনায় তাপদাহ মোকাবেলা করতে জনসচেতনতা সৃষ্টি এবং সকল পথচারীদের মাঝে ওরস্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা উদ্যোগ নেওয়া হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ এর এমন মানবিক এবং দ্বায়িত্বশীল উদ্যোগে জন্য পথচারী এবং ভালুকার সকল স্তরে সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত,ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার সহ অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ।
