‘’শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’’-এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ পালিত হয়েছে। বুধবার (১মে) সকাল সারে দশটায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা প্রশাসক উদ্যানে হয়।

এসময় বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী এবং বিভিন্ন শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে। পরবর্তীতে র্যালি উত্তর ডিসি উদ্যানে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
