ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৪ দিনের জন্য বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে , ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পূর্ববর্তী সাত দিন থেকে ভোট গ্রহণের পরবর্তী সাত দিন পর্যন্ত লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করেন কিংবা অস্ত্র বহন ও প্রদর্শন না করেন, সে জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারির ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য