ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি ||
আপডেটঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১২০ বছর বয়সেও চশমা বিহীন চিকিৎসা সেবা সহ সকল কাজকর্মে দৃষ্টি রাখেন প্রবীন পল্লী চিকিৎসক ডা: আব্দুল বারী। একটা বয়সে মানুষ অবসরে চলে যায় এবং সকল কাজ থেকে বিরত থেকে বিশ্রাম গ্রহণ করেন। কিন্তু ঝিনাইগাতী উপজেলার সর্বোচ্চ বয়স্ক হওয়ার পরও চিকিসক ডা: আব্দুল বারীর ক্ষেত্রে যেনো ছুটি বা বিশ্রামকে উপেক্ষা করে সকল কাজকর্ম অনায়াসে করে যাচ্ছে । ১২০ বছর বয়সেও তিনি এখনো চশমা বিহীন কোরান তেলাওয়াত করা, পত্রিকা ঔষধ ক্রয় বিক্রয় সহ বিভিন্ন কাজ করে থাকেন । ভালোভাবে ৩/৪ মাইল রাস্তা পায়ে হেটেই চলাচল করে থাকেন। ৫ ওয়াক্ত নামাজও আদায় করেন জামায়াতে দাঁড়িয়ে। সুনামধন্য পল্লী ডাক্তার হিসেবেও এখনো রয়েছে তার যথেষ্ট সুনাম। এখনও নিজের প্রচেষ্টায় ডাক্তারি সেবা দিয়েই জীবন কাটাতে চান। ছেলের ওষুধের ফার্মেসিতে বসেই সকাল থেকে রাত ৯টা পর্যন্ত  ফার্মেসিতে বসে ও ব্যবসা করে সময় পার করেন। প্রায় ৭০-৮০ বছর ধরে ডাক্তারির পাশাপাশি ফার্মেসি চালান তিনি। বৃটিশ আমলের পরই ন্যাশনাল ডাক্তারি পাশ করে শুরু করেন এ মহান পেশা। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এক সময় তার ফার্মেসিতে দীর্ঘ লাইন ধরে রোগী দেখতেন তিনি। হাজার হাজার রোগী সুস্থ হয় তার চিকিৎসার মাধ্যমে। সুস্থ হয়ে ৪ জন রোগী ৪টি গরুও দান করেছেন। তার মৃত. স্ত্রীর ঘরে ৪ ছেলে ২ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মোট ৫ ছেলের বড় ছেলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ২য় ছেলে সুনামধণ্য ঝিনাইগাতীর প্রথম সাংবাদিক ৩য় ছেলে ঔষধ ব্যবসায়ী ৪র্থ ছেলে গার্র্মেন্টস ব্যবসায়ী ও ছোট ছেলে শেরপুর এক বেসরকারী হাসপাতালে চাকুরি করে এবং ৩ মেয়েই গৃহিনী। ছেলে শাহজাহানের ফার্মেসিতেই বসে দিন কাটে তার। কারণ জিজ্ঞেস করলে তিনি এ প্রতিনিধিকে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ার সুযোগ নিতেই মূলত. তিনি সকাল থেকেই ফার্মেসিতে বসেন। রোগীদের ঔষধ দেয়ার ফাঁকে ফাঁকে জানান, একাকিত্ব বসে থাকতে পারি না, ভালোও লাগে না। তাই পরিবারের নিষেধ সত্বেও সকালেই চলে আসি উপজেলা সদরে ছেলের ফার্মেসিতে। উপজেলা সদরের প্রায় ১ মাইল দূরে কলেজ রোডের প্রতাবনগর গ্রামে তার বাড়ি। এই বয়সেও তার একটি দাঁতও পড়েনি এবং শরীর গুজা হয়নি। শক্তি সামর্থও রয়েছে প্রচুর। এখনও কোন দিন বা রাতে অটোরিকসা না পেলে দ্রæতই পায়ে হেটে চলে যান গ্রামের বাড়িতে।

তিনি বলেন, বাড়িতে বসে থাকলে আরো বুড়ো হয়ে যাবো। এখনও তিনি চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করেন।

তার বড় ছেলে আলহাজ্ব আবু বকর বলেন, বয়স্ক মানুষ, কাজ করেন বিষয়টা আমাদের ভালো লাগে না। তবে তিনি যত দিন হাটা চলা করতে পারবেন, ততদিনই প্রতিদিন ঝিনাইগাতী উপজেলা সদরের মসজিদে জামায়াতে নামাজ আদায় করবেন বলে আশাবাদি।

সচেতন মহল বলেন, তার বয়সের কোন লোকই আর স্থানীয় ভাবে বেঁচে নেই। বয়স্ক হয়েও এই বয়সে তার কাজ কর্মে কোন সমস্যা হয় না এটা  মহান আল্লাহপাকের নিয়ামত। সে তরুণদের ন্যায় ঘোরাফেরা করে। আমরা তাকে সাধুবাদ জানাই এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি বলে জানান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা