ঢাকা , সোমবার , ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩

ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি ||
আপডেটঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দুইটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১-সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে গড়ে তুলে। সমাজে শিক্ষার অবদান রাখার সুযোগ করে দেয়। তাই আগামী দিনে শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।

উপজেলার ইউএনও আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ,টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকন উজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসক অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে পেন্সিল বক্স ও জ্যামিতি বক্স সহ একই সঙ্গে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করেন । পরে ঝিনাইগাতী উপজেলার ভূমি অফিস পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা