ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার সহ চোর চক্রের ২সদস্যকে গ্রেপ্তার করেছে । গ্রেফতারকৃতরা হলেন ১/ বিল্লাল হোসেন ও ২/ মিলন মিয়া ।
জানায়ায়, ৬মে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ নির্দেশে এস আই আবুল কালাম আজাদ ও এস আই নজরুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (২৬) ও সিডষ্টোর বাজার এলাকা থেকে মিলন মিয়া(২৫) কে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিডস্টোর বাজার সংলগ্ন শিপন মিয়ার অটোরিক্সার গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন যাবত চোর চক্রটি অভিনব কায়দায় অটোরিক্সা চুরি করে সাধারন মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এই চোর চক্রকে ধরতে থানা পুলিশ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় নেওয়া হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য