ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের নানান আলোচনায় আলোচিত ঘটনার প্রেক্ষাপট অবসানের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করাছেন ।
সুত্র জানায়, ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার এর বিরুদ্ধে অভিযোগ উঠে যুব মহিলালীগ নেতা রানী ইসলামের ভিডিও ভাইরাল ও প্রচার নিয়ে ।
এই বিষয়ে আদালতে সাইবার ক্রাইমে মামলা দায়ের করলে, আদালত মামলাটি কোতোয়ালী মডেল থানায় এফআইআর করা আদেশ দেন। ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক রানী ইসলাম গতকাল ময়মনসিংহ সংবাদ সম্মেলন করেন । আজ মঙ্গলবার ৭ মে কেন্দ্রীয় যুব মহিলালীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারন সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সিন্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করেন।
মন্তব্য