ময়মনসিংহ গোয়েন্দা গোয়েন্দা পুলিশ(ডিবি) ০৭ মে রাতে অভিযান চালিয়ে মুক্তাগাছা থানা এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মোরাদ হোসেন (২৫) গ্রেফতার করেছে। এবং পৃথক অভিযানে ০৭ মে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে এসির তামার তার চোর চক্রের এক সক্রিয় সদস্য শ্রী লিটন চন্দ্র দে(৪৫)কে
গ্রেফতার করেছে।
ময়মনসিংহ ডিবি’র অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন জেলখানা ফেরীঘাট এলাকা থেকে মুক্তাগাছা থানার কুড়িপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মোরাদ হোসেন (২৫) কে ৭মে রাতে ২৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
পৃথক আরেকটি এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্স ৭মে বিকালে কোতোয়ালী থানাধীন কালিবাড়ী বাইলেন এলাকা থেকে কানাই চন্দ্র দে এর ছেলে শ্রী লিটন চন্দ্র দে (৪৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন বাসা হইতে এসির তামার তার চুরি সংঘটিত করে আসছে । উল্লেখ্য যে উক্ত চোরকে সিসি ফুটেজ দেখে সনাক্ত করা হয়। এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশ সুত্র জানিয়েছে।
মন্তব্য