ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পাটি(রওশন) কর্তৃক আয়োজিত জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয়নেতা বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় ৯ মে বৃহস্পতিবার বিকেলে জাতীয় পাটির কার্যালয় সুন্দরী মহলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
জাপা নেতাদের সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদকে সমর্থন। দোয়াত কলম মার্কাকে জয়যুক্ত করার অঙ্গীকার ।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ।

জাতীয় পাটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে সদর উপজেলা জাতীয় পার্টির ও ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় আলোচনায় সর্বসন্মত ভাবে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদকে সমর্থন করেন নেতৃবৃন্দ এবং দোয়াত কলম মার্কায় ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করতে অঙ্গীকার করেছেন ।
সেসময় উপস্থিত থেকে সকলের কাছে সহযোগিতা কামনা করেন বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ।
সদর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী ২১মে নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু সাঈদ এর দোয়াত কলমকে জয়যুক্ত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য