ময়মনসিংহ জেলায় মাদকসহ সকল প্রকার অপরাধ নির্মুলে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন বিচক্ষণ পরামর্ষে এসআই(নিঃ) রূপন কুমার সকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানাধীন কন্যাআটা কাশিমপুর এলাকার সোলাইমান এর মাছের ফিসারী সামনে থেকে ০৯ মে বিকাল কাসিমপুর গ্রামের মোঃ হালিম এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শামছুল হক(৪১)কে ১৫-গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ শামছুল হক
দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসার সাথে জড়িত এই চক্রের অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত মোঃ শামছুল হক বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে ।
উদ্ধার হওয়া ১৫ গ্রাম হেরোইন বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে । আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য