ঢাকা , রবিবার , ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র, ১৪৩২

বালিশকান্ডের হোতা পাবনায় ২য় দরদাতাকে কোটি টাকার বিনিময়ে কাজ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ১০ মে, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

গণপুর্ত বিভাগের অঘোষিত সম্রাট শীর্ষ দুর্নীতিবাজ রুপপুর বালিশকান্ডের মুল হোতা সাজিন কনষ্ট্রাকশন লি: এর কর্ণধার শাহাদত হোসেনের টাকার কাছে বিক্রি গণপূর্ত স্থাণীয় নির্বাহী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী। শাহাদতের ইশারাই নিয়মনীতির তোয়াক্কা না করেই সাজিন কনষ্ট্রাকশন লি: কে একের পর এক কাজ পাইয়ে দিচ্ছে গণপূর্ত বিভাগের কর্তা ব্যক্তিরা। শুধু তাই না, সর্বনিম্ন দরদাতাকেও কৌশলে সড়িয়ে সাজিন কনষ্ট্রাকশনকে কাজ দেওয়ার বিস্তর অভিযোগ উঠেছে। এমনি এক তথ্য এসেছে আমাদের এই প্রতিনিধির কাছে। নির্বাহী প্রকৌশলীসহ প্রধান প্রকৌশলীর কাছে লেখা অভিযোগের সুত্রে জানা যায়, গত ২৫ মার্চ পাবনা মেডিকেল কলেজের ডক্টরস ডরমেটরি নির্মানের জন্য একটি দরপত্র ওপেন করা হয়। যার আইডি নং ৯৪৯৭২৫ । দরপত্র ওপেন করা হলে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: সর্বনিম্ন দরদাতা হিসাবে নির্বাচিত হন। দ্বিতীয় দরদাতা হিসাবে নির্বাচিত হন সাজিন কনষ্ট্রাকশন ও তৃতীয় দরদাতা হিসাবে নির্বাচিত হন হাসান এন্ড সন্স লি:। ২য় দরদাতা হিসাবে শাজিন কনষ্ট্রাকশন লি: এর নাম আসা মাত্র শুরু হয় নানা ষড়যন্ত্র। এরই অংশ হিসাবে টেন্ডার প্রক্রিয়া ধীরগতিতে চলতে থাকে। এক পর্যায়ে গত ৪ এপ্রিল মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: কে ইজিপি পোর্টালে ডিবার দেখানো হয়। যদিও ডিবার দেখানোর কারন সড়ক ও জনপথ বিভাগের একটি টেন্ডার নিয়ে ভুল বোঝাবুঝির কারনে। মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রা:) লি: গণপূর্ত বিভাগের কোন কাজে ডিবার হয়নি। মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: প্রতিষ্ঠানের কর্নধার বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। আদালত সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই করে ইজিপি থেকে ডিবার প্রতাহারের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এর বিচারকের নির্দেশে ডিবার প্রত্যাহার করেন কর্তৃপক্ষ। এরপরেও পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ডিবার দেখিয়ে ২য় দরদাতা প্রতিষ্ঠান সাজিন কনষ্ট্রাকশন লি: কে কার্যাদেশ দেওয়ার জন্য প্রধান প্রকৌশলী বরাবর প্রস্তাব প্রেরন করেন। বিষয়টি জানার পর মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: কর্ণধার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দাখিল করে টেন্ডারের মুল্যমান পুন:বিবেচনার জন্য অনুরোধ করেন। এছাড়া গত ২১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: এর কোথাও ডিবার ছিলো না।

যখন একুশ থেকে ত্রিশ তারিখ ডিবার ছিল না তখন পুনরায় মূল্যায়ন দেওয়া সম্ভব ছিল। প্রধান প্রকৌশলী টেন্ডারটি আটকে রেখে কুচক্রী মহলের সমন্বয়ে সে পুনরায় মূল্যায়ন না করে অনুমোদন দেয়। এদিকে উক্ত দপ্তরের ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত বিভাগের একটি টেন্ডার মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: কে গত ২৫/০৪/২৪ অনুমোদন দেয়। যাহার টেন্ডার আইডি নং-৮৮৫৪৩৫ এবং অন্য দপ্তরের ও ২৫/০৪/২৪ ,২৬,২৭,২৮ ,২৯ ৩০ তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানের অনেকে নোহা পায়।
এরমধ্যে গণপূর্ত কর্তৃপক্ষ উক্ত টেন্ডারের মুল্যায়ন প্রক্রিয়াটি নতুন করে দেওয়া সম্ভব ছিলো। কুচুক্রি মহল সেটা না করে সিপিটিইউসহ বিভিন্ন যায়গায় প্রভাব বিস্তার করে গত ১মে এলজিইডির একটি তুচ্ছ ঘটনায় মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি: এর বিপক্ষে আবারও ডিবারকে ইজিপি পোর্টালে আপলোড করে। অন্যায়ভাবে ইজিপি পোর্টালে ডিবার আপলোড করায় ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটি হাইকোট বিভাগের রিট পিটিশন দায়ের করে। পরে ৬মে মহামাণ্য হাইকোর্ট বিভাগ এলজিইডির ডিবার অপসারনের নির্দেশ প্রদান করেন। এরমধ্যে গণপূর্ত কর্তৃপক্ষ সাজিন কনষ্ট্রাকশনকে কার্যাদেশ প্রদান করেন। এ ঘটনায় সরকারের রাজস্বখাতে ২ কোটি ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রধান প্রকৌশলীসহ কতিপয় কর্মকর্তা কয়েককোটি টাকার উৎকোচ গ্রহন করে দুর্নীতির মাধ্যমে ব্যাক্তিগতভাবে লাভবান হয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্থ ঠিকাদারের পক্ষে কেউ কথা বলতে রাজি হননি। কারন হিসাবে জানান, আমরা কোন অভিযোগ করলেই গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। কারন সাজিন কনষ্ট্রাকশনের কর্নধার শাহাদত এর টাকায় সবার মুখ বন্ধ। সাজিন কনষ্ট্রাকশনের কর্নধারের বিরুদ্ধে দুদকের মামলা চলমান থাকা সত্বেও গণপুর্ত বিভাগের কর্তা ব্যাক্তিরা একের পর এক সাজিন কনষ্ট্রাকশনকে কাজ দিচ্ছে। কেউ ১ম লোয়েষ্ট হলেও যে কোন কারন দেখিয়ে ১ম লোয়েষ্টকে বাতিল করে সাজিন কনষ্ট্রাকশনকে কাজ দেয়া হচ্ছে। আর এ সুযোগে সাজিন কনষ্ট্রাকশন নিম্মমানের কাজ সম্পন্ন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন কর্মকর্তাকে উপহার হিসাবে প্রদান করছে। এতে করে নির্মানাধীন স্থাপনাগুলো ঝুকির মধ্যে পড়ছে। পাবনার সচেতন মহল মনে করেন, সাজিন কনষ্ট্রাকশনের নির্মানকৃত ভবনগুলো বুয়েটের মাধ্যমে পরিক্ষা করে, তারপর ছাড়পত্র দেওয়া হোক।
২য় দরদাতাকে কার্যাদেশ দেওয়ার বিষয়ে গণপুর্ত বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলতে মোবাইলে ফোন করা হলে তা তিনি রিসিভ করেননি। এরপর প্রধান প্রকৌশলীর কাছে মোবাইলে ফোন করা হলে, তিনিও মোবাইল রিসিভ করেননি। এরপর পাবনা সার্কেল গণপূর্ত তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আজিমের মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেন। সর্বনিম্ন দরদাতা মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা:)লি:কে কার্যাদেশ না দিয়ে ২য় দরদাতা সাজিন কনষ্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ডিবার থাকার কারনে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়নি। এ কথা বলেই ফোন কেটে দেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, রূপপুর বালিশকান্ডের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান সেন্ডিকেট করে দেশের বেশিরভাগ গণপূর্ত অফিসের কাজ করে যাচ্ছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী