শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১২ মে) সকাল ১১ ঘটিকায় অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম।
জেলা আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ছানোয়ার হোসেন ছানু।
আইন- শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সকল সদস্যরা মতামত ব্যক্ত করেন।
মন্তব্য