ময়মনসিংহে ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক শিক্ষককে হত্যা করেছে প্রতিপক্ষ । নিহত শিক্ষক কামাল উদ্দিন গোয়াতলা রঘুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানাযায়, শুক্রবার (১৭ মে) সকাল ১০ঘটিকায় উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এএসপি ও ফুলপুর থানা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই ও চাচী সহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো জেঠাতো ভাইয়ে ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক ও মারধরের ঘটনা ঘটলে এই সময় অজ্ঞান হয়ে পড়েন শিক্ষক কামাল উদ্দিন। তাকে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান,খবর পেয়ে সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক মর্গে পাঠানো হয়েছে ।
মন্তব্য