ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা রোধে ১৯ মে (রবিবার) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিকদের সাথে মত বিনিময় করেছেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ।
পুলিশ সুপার বলেন, পেট্রোল পাম্পে জ্বালানী নিতে আসা হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীকে জ্বালানি সরবরাহ না করার পাশাপাশি পেট্রোল পাম্পে “নো হেলমেট, নো পেট্রোল” লেখা ফেস্টুন/স্টিকার প্রদর্শনের পরামর্ষ প্রদান করেন।
এছাড়াও তিনি বলেন, হেলমেট ব্যবহার না করলে চালকের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
পেট্রোল পাম্প মালিকগন জেলা পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, (গৌরীপুর সার্কেল) মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, সহকারী পুলিশ সুপার(ত্রিশাল সার্কেল) অরিত সরকার, সহকারী পুলিশ সুপার(ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার(হালুয়াঘাট সার্কেল) সাগর সরকার, সার্কেল, সহকারী পুলিশ সুপার(এসএএফ) তাহমিনা আক্তার সহ পেট্রোল পাম্পের মালিক বৃন্দ, জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ বৃন্দ।
মন্তব্য