ময়মনসিংহ ডিবি পুলিশের মাদক বিরুধী অব্যাহত অভিযানে ২৬ মে রবিবার আট শত(৮০০) পিছ ট্যাপেন্টাডল নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মাদ ভুইঞা’র নির্দেশে জেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নেশা জাতীয় মাদক দ্রব্যসহ সকল প্রকার অপরাধ নির্মুলে ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নেতৃত্বে অভিযান অব্যাহত ডিবি’র সকল অফিসার ও ফোর্স।
ডিবি’র পুলিশের এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৬ মে রবিবার ফুলবাড়ীয়া থানাধীন মক্তব মোড় এলাকায় রাত ১০ঘটিকায় অভিযান চালিয়ে আটাশ পিছ (৮০০) নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কুমারপাড়া গ্রামের মোঃ আমজাদ হোসেন’র ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৮), ও একই গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে মোঃ আমিনুল ইসলাম শিকদার কে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামীরা ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক কারবার চালিয়ে আসছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্নদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীদের একাধিক মামলা রয়েছে।
আট শত(৮০০) পিছ নেশা জাতীয় ট্যাপেন্টাডল উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ২ আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।
মন্তব্য