ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টিপাতে তলিয়ে যাওয়া প্রতিটি এলাকায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির স্থানীয় নেতৃবৃন্দকে অসহায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছায় সেবা প্রদান করতে অনুরোধ জানিয়েছেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহবায়ক জনাব আলমগীর সিকদার লোটন এবং সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।
গতকাল পটুয়াখালীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পটুয়াখালীর জেলা নেতৃবৃন্দ একযোগে কাজ করেছেন। নেতৃবৃন্দ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় জনগনের মাঝে শুকনো খাবার এবং স্যালাইন বিতরণ করেছেন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা সভাপতি মোঃ জামাল হোসেন বিশ্বাস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ধমকী উপজেলা সভাপতি মোঃ শাহিন আলম মেম্বার এবং সাধারণ সম্পাদক মোঃ মানসুর আলমের নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য