ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ফুলবাড়িয়াতে দ্বাদশ নির্বাচন'র জের কাটেনি

সন্ত্রাসী জয়নাল গংরা কেড়ে নিয়েছে শুভ’র প্রান

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় দেওখোলা বাজারে গত ১৩ মে রাতে ফুলবাড়ীয়া স্বতন্ত্র এমপি’র মদতপূষ্ট সন্ত্রাসী বাহিনীর প্রধান জয়নাল গংরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক এনামুর রহমান রবিকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে । রবিকে বাঁচাতে এগিয়ে আসেন বেড়াতে আসা রবি’র শ্যালক আক্তার উর আলম শুভ । তাকেও মারাত্বকভাবে আঘাত করে জয়নাল’র নেতৃত্বে সন্ত্রাসীরা। জয়নাল বাহিনী মুমুর্ষ অবস্থায় রবি ও শুভ’কে ফেলে রেখে চলে যাওয়ার পর স্থানীয়’রা তাদের দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রচেষ্টায় রবির অবস্থা উন্নীত হলেও শুভর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় । রবি’র শ্যালক শুভ ১৫ দিন লাইফসার্পোটে থাকারপর গতকাল ২৭ মে সকাল সাড়ে ৯ টায় কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন ।

শুভ’র লাশ পোস্টমডেম করার পর ২৮ মে সকাল ১১ টায় ফুলবাড়িয়ায় প্রথম নামাজে জানাযা ও দ্বিতীয় জানাযা আকুয়া চৌরঙ্গী মোড় মসজিদে শেষ করে মাদ্রাসা কোয়াটার কবরস্থানে শুভকে দাফন করা হয় ।

এদিকে আক্তার উল আলম শুভর একমাত্র বোন জানান তার ভাই কোন রাজনীতি করতো না । ঘটনার দিন তার দুলা ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে বেড়াতে যায়।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার স্বামীর সাথে বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক’র সাথে নির্বাচন নিয়ে মনমালিন্য ছিলো । স্বেচ্ছাসেবক লীগ নেতা রবি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে কাজ করেন।

আরও বলেন, আমার স্বামী রবি নৌকার নির্বাচন করে কি ভুল করেছে। আর যদি আমার স্বামী রবি ভুল না করে থাকেন, তাহলে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার স্বামীকে আহত করা এবং তার ভাইকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ।

সুত্র জানান, ঘটনার পরপরই আসামীরা হাইকোট থেকে ৪ সপ্তাহের জন্য জামিন নিয়েছেন । এখন শুভ’র মৃত্যুতে জয়নাল গংদের বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলা যুক্ত হবে। আসামী জয়নাল গংরা বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে ছবি তুলে ফেইসবুকে পোষ্ট দিচ্ছে । এদিকে এনামুর রহমান রবি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।

রাজনৈতিক মহল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জের এখনো কাটিয়ে উঠা সম্ভব হয়নি ফুলবাড়িয়াতে।

উল্লেখ্য, ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুর রহমান রবি’র উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে জেলা স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম সহ জেলা আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়ে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবজালুর রহমান বাবু।

এবিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ রাশেদুজ্জামান’র সাথে ফোনে জানতে চাইলে তিনি জানান, আসামীরা ইতিমধ্যে হাইকোট থেকে ৪ সপ্তাহের জন্য একটি আদেশ এনেছেন। হাইকোটের আদেশমুলে ময়মনসিংহে নিন্ম আদালততে হাজির ৭ জন আসামী জামিন নিয়েছেন । এফআইআর ভুক্ত ৪ নং আসামীকে আমরা ১৪ মে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি । আমরা জানতে পেরেছি শুভ’র মৃত্যু হয়েছে । এখন হত্যার দণ্ডবিধি সংযুক্ত করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের