শেরপুরের নকলা উপজেলায় টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকাতে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে এক নারীসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত’রা হলেন, নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০) ও তার ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘুর্নীঝড় রেমালের প্রবল ঝড়ো হাওয়ায় কারনে গত দুইদিন আগে তারটি ছিড়ে পরলে আজ বুধবার ২৯ মে বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ হলে ছেড়া তারে বিদ্যুতায়িত হলে এঘটনাটি ঘটে ।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে ছিঁড়া তারে ফিরোজ মিয়া জড়িয়ে পরলে, তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে আসলে সেও ওই একই তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের ঘটনার নিশ্চিত করে জানান, বিদ্যুস্পৃষ্টে নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য