ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

মানুষ খুব কষ্টে আছে : মান্না

ডেস্ক সংবাদ
আপডেটঃ বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার গণমাধ্যমগুলোর সংবাদে ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ সত্ত্বেও যে খবর আমরা প্রতিদিন পাচ্ছি। তাতে স্টেইটমেন্ট অব ফ্যাক্ট হলো- মানুষ খুব কষ্টে আছে। সাম্প্রতিক আইএমএফ’র ব্যর্থ ভিজিটে সরকারের রিজার্ভ ক্যালকুলেশন যে ভুল তা স্পষ্ট করে বলা হয়েছে। অথচ তবুও তারা গলাবাজি করেই চলছে। মতাদর্শিক বিরোধ ভুলে সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে নামতে হবে।

আজ বেলা ১১টায় এবি পার্টির নেতৃবৃন্দের সঙ্গে নাগরিক ঐক্যের নেতৃবৃন্দের আনুষ্ঠানিক মতবিনিময় ও সৌজন্য বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি।
এবি পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। এবি পার্টির পক্ষ থেকে দলীয়ভাবে আনুষ্ঠানিক মতবিনিময় ও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলে নাগরিক ঐক্য নেতৃবৃন্দ তাদেরকে আমন্ত্রণ জানান। এবি পার্টির নেতৃবৃন্দ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যলয়ে গিয়ে পৌঁছালে দলের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু তাদের স্বাগত জানান।

বৈঠকের শুরুতে মাহমুদুর রহমান মান্না শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং এবি পার্টি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যকার পরস্পর মতবিনিময় ও সৌজন্য বৈঠককে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে যদি এ ধরনের সৌজন্য মতবিনিময় চালু থাকতো তাহলে আমরা বাংলাদেশে আরও উত্তম রাজনৈতিক পরিবেশ পেতাম।

নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি গঠনের প্রেক্ষাপট ও নীতিমালা তুলে ধরে বৈঠকে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আন্দোলন গতিধারা বিশ্লেষণ করে মতবিনিময়ে অংশ নেন নাগরিক ঐক্যের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, এবি যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার প্রমুখ।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী নাগরিক ঐক্য নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকারে আমাদের লক্ষ্য অভিন্ন।

মতবিনিময় ও সৌজন্য বৈঠকে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মঞ্জুর কাদের, এবি পার্টির অর্থ সম্পাদক আমিনুল ইসলাম (এফসিএ), কেন্দ্রীয় নেতা শাহাদাতুল্লাহ টুটুল, নারী নেত্রী সুলতানা রাজিয়া, শীলা আক্তার প্রমুখ।

ট্যাগস : খবর

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

প্রাইম আইটি ওয়ার্ল্ড

Prime IT World is a full-service Web Development Company in Bangladesh. We believe in understanding the client requirements and providing them with the ...

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের