ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

গফরগাঁওয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

গফরগাঁও প্রতিনিধি ।।
আপডেটঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:৪৯ পূর্বাহ্ণ

 

গফরগাঁওয়ে উপজেলা নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পাগলা থানার ওসিকে প্রত্যাহার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সংবাদ সন্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনারের কাছে দাবী জানিয়েছেন ৪র্থ ধাপে গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ড. আবুল হোসেন দিপু।

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড.মোহাম্মদ আবুল হোসেন দিপু ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন । তিনি প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বাদল এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আনারস প্রতীকের প্রার্থী বাদলের পক্ষে অবৈধ অস্ত্রধারী পেটুয়া বাহিনী তাঁর নির্বাচনী প্রচারে বাঁধা সৃষ্টি করে হামলা চালিয়ে কর্মীদেরকে মারধোর করছে। পোস্টার ছিঁড়ে ফেলে নানান ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

তিনি আরও বলেন, পাগলা থানার অফিসার ইনচার্জ ও গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ্যে আনারস প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, যা কোন ভাবেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাম্য হতে পারে না। দিপু নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে পাগলা থানার অফিসার ইনচার্জ ও গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবী জানিয়েছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের