আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ময়মনিসংহ কােতায়ালী মেডল থানার অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন,
এসআই আলী আকবর, এএসআই হুমায়ুন কবির-১ ও কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামীসহ মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত’রা হলেন, কোতুওয়ালী মডেল থানাধীন তারাপুর সেনেরচর গ্রামের জালাল উদ্দিন’র ছেলে মাদক কারবারি মিজান(২৬)। মাদক কারবারি মিজানের কাছ থেকে ৩গ্রাম হেরোইন উদ্ধার করে হয়।
আদালতে পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, কোতুওয়ালী মডেল থানাধীন চক শ্যামরামপুর গ্রামের মোঃ ইবাদ উল্লাহ’র ছেলে মোঃ তাইজ উদ্দিন এবং কোতুওয়ালী মডেল থানাধীন দিগারকান্দা গ্রামের স্বপন দাসের ছেলে লিটন দাস।
গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য