ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা ও ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর সহ সভাপতি ও ময়মনসিংহ বিভাগ সমিতির নির্বাহী সদস্য মোঃ সুরুজ আলী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় গতকাল ৩ জুন সোমবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি -কাঁচার মেলা এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর সভাপতি এডিএম সালাহ উদ্দিন হুমায়ুন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয় এর অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকাএর মহাসচিব প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক।
৩ জুন ২০২৪খ্রীঃ সোমবার ঢাকা সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি -কাঁচার মেলায় এই স্বরণ সভা অনুষ্টিত হয়।
আরও বক্তব্য রাখেন, এড. আওরঙ্গজেব বেলাল ,এড. জিতেন্দ্র চন্দ্র বর্মন, এড. মোঃ খলিলুর রহমান, কৃষিবিদ রফিক চৌধুরী, কবি লিল হক, মোঃ আবদুস সালাম, মোঃ আবদুল মান্নান, আসাদুল হক এরশাদ, এম এ আকাশ, মোঃ আবদুল মালেক, এড. রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, প্রমূখ।
আলোচনা শেষে মরহুম সুরুজ আলী সহ সমিতির সকল মৃত ব্যক্তিদর রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন এডিএম সালাহ উদ্দিন হুমায়ুন।
মন্তব্য