শেরপুর জেলার সীমান্তবর্তীতে ঝিনাইগাতীতে অটো ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে অটো চালক মোঃ আসাদুল আকন্দ(৫০) আহত হয়েছে।
শনিবার (৮জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত অটো চালক উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের ছামছুল হকের পুত্র।
এলাকাবাসী ও থানার সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১২ টার দিকে গজনী অবকাশ সংলগ্ন এলাকার রাস্তার পাশে আসাদুল আকন্দকে অটোরিকশা ছিনতাই করতে মারাক্তক ভাবে আহত করেছে।অবস্থায় তার চালিত অটোরিক্সা সহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে আসে। আশংকাজনক হওয়ায় ঝিনাইগাতী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানান, অটোরিক্সা চোর চক্রটি আসাদুল আকন্দের অটোরিক্সাটি ছিনতাই করতে তাহার শরীরে বিভিন্ন স্থানে ধারালো কোন কিছু দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেও তাকে পরাস্ত করতে না পেরে ধরাপড়ার ভয়ে চক্রটি অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান,খবর পাওয়া মাত্রই আমি হাসপাতালে গিয়ে আহত অটোরিক্সা চালকের খোঁজখবর নিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটো চোর চক্রটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য