ময়মনসিংহ কোতুওয়ালী মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে গত ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন অপরাধের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায়, এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতুওয়ালী থানাধীন সুতিয়াখালী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ জজ মিয়া(২৬) কে অবৈধ অস্ত্র রাখার দায়ের গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ১টি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসআই টিটু সরকার সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চরকালিবাড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে ও চুরি মামলার
আসামী মোঃ জাহিদ হাসান সুজন (২৯)কে গ্রেফতার করা হয়। এসআই সোহেল রানা সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে শিকারি কান্দা গ্রামের আকবর আলীর ছেলে মোঃ জিলানী (২২) ও একই গ্রামের মমির হোসেন’র ছেলে আলী আকবর (২২)কে গ্রেফতার করা হয়। এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে কৃষ্টপুর এলাকার মোঃ আলমগীর এর ছেলে মোঃ সাব্বির কে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই দেবাশীষ সাহা থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১জন আসামীকে গ্রেফতার করেন। পরোয়ানায়ভুক্ত আসামী হলেন, সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে সজীব হোসেন মুন্না (৩০)।
সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন কোতুওয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।
মন্তব্য